পাহাড়ের বুক চিরে নেমে আসছে স্বচ্ছ জলের ধারা। চারপাশে সবুজ পাহাড়, ঘন জঙ্গল আর কোথাও কোথাও ছুটে চলা পাহাড়ি ছড়া। জনবসতির কোলাহল নেই। আছে শুধু ঝরনার পানির ছলছল শব্দ আর পাহাড়ি প্রকৃতির গভীর নীরবতা। বান্দরবানের আলীকদম উপজেলার থানকোয়াইন ঝরনায় গেলে এমনই এক প্রকৃতির দেখা মেলে।প্রকৃতির খুব কাছাকাছি গিয়ে কিছুটা সময় কাটাতে চান যারা, তাদের জন্য থানকোয়াইন হতে পারে দারুণ এক গন্তব্য। তবে এখানে পৌঁছাতে শুধু ইচ্ছা থাকলেই হবে না, সঙ্গে চাই কিছুটা প্রস্তুতি আর দুর্গম পাহাড়ি পথে হাঁটার মানসিকতা।আলীকদম বাজার থেকে থান...