পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি জনপদে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক আস্থা জোরদারে স্থানীয় জনগোষ্ঠীর ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।এরই ধারাবাহিকতায় বান্দরবানের থাইক্ষিয়ংপাড়ায় আয়োজিত বার্ষিক ধর্মযাজকদের মহাসম্মেলনে অংশ নিয়েছে সেনাবাহিনী। এ সময় স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করার নানা উদ্যোগ নেওয়া হয়।২০ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী এ মহাসম্মেলনে স্থানীয় ধর্মযাজক, খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য ও পাড়াবাসী অংশ নে...