ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় বাংলা প্রকাশনা জগতের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তিনি একাধারে লেখক, সম্পাদক, প্রকাশক এবং প্রকাশনা শিল্পের সংগঠক। দীর্ঘ কয়েক দশক ধরে শিশু-কিশোর সাহিত্য পত্রিকা ‘কিশোর ভারতী’ পত্রিকা সম্পাদনা ও বই প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্য সমৃদ্ধ করে চলেছেন। জনপ্রিয় বিজ্ঞানী-গোয়েন্দা চরিত্র ‘জগুমামা’র স্রষ্টা হিসেবে যেমন পাঠকের কাছে পরিচিত, তেমনি প্রকাশনা প্রতিষ্ঠান ‘পত্রভারতী’ এবং কলকাতা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের নেতৃত্বেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বাংলা বইয়ের বর্ত...