জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন
আশরাফুল হাসান, নুরুল হাসান সোহান ও প্রিতম কুমার। সেঞ্চুরি করেছেন তিনজনই। বল হাতে
৫ উইকেট করে নিয়েছেন আবু জায়েদ রাহী, সানজীদ মজুমদার ও শুভগত হোম চৌধুরী। রাহীর গতি
ও সুইংয়ের জাদুতে এক দিন হাতে রেখেই বরিশালকে ইনিংস ও ৩৮ রানে হারিয়েছে সিলেট। তারা
পেয়েছে জোড়া বোনাস পয়েন্টও। শিরোপার লড়াইয়ে
খুলনা ও সিলেটের ভাগ্য নির্ধারিত হবে আজ শেষ দিনে।
পয়েন্ট টেবিলে এক ম্যাচ বেশি খেলে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে সিলেট।
৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স...