নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভার টেংগাপাড়া এলাকার ঐতিহাসিক তোয়াক্কুল সাহার মাজার সংস্কারের জন্য সরকারি বরাদ্দ দেওয়া হয়েছিল ১ লাখ ১৬ হাজার টাকা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নামমাত্র পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রং করার কাজ ছাড়া সেখানে উল্লেখযোগ্য কোনো সংস্কার হয়নি। তাদের দাবি, বরাদ্দের বিপরীতে ১০ থেকে ১২ হাজার টাকার কাজও করা হয়নি। এ ঘটনায় প্রকল্পের পুরো অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে প্রকল্প কমিটির সভাপতি ও বিএনপি নেতা আল আমিন তালুকদার পায়েলের বিরুদ্ধে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়,...