জাপানের জনপ্রিয় বোর্ড গেম শোগিতে (জাপানি দাবা) নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন ৩১ বছর বয়সী তোমোকা নিশিয়ামা। আগামী বছরের এপ্রিল থেকে পুরুষ খেলোয়াড়দের সঙ্গে একই পেশাদার বিভাগে খেলবেন তিনি। ১৯২৪ সালে জাপান শোগি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার পর এই প্রথম কোনো নারী পুরুষদের পেশাদার বিভাগে খেলার সুযোগ পাচ্ছেন।শোগিতে নারীদের পথচলা সহজ ছিল না। ১৯৬০-এর দশকে আকিকো তাকোজিমা যখন পেশাদার খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখেছিলেন, তখন এক পুরুষ প্রশিক্ষক তাকে বলেছিলেন, নারীরা এই খেলায় ভালো করতে পারবেন না। পরে তাকোজিমাসহ ছয় নারী প্রথমব...