কাতারের উত্তর উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকারে একাধিক ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল আঘাত হেনেছে। এতে হতাহতের খবর পাওয়া গেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা (ইউকেএমটিও) বুধবার এ তথ্য জানিয়েছে।সংস্থাটি বলেছে, কাতারের মদিনাত আশ শামাল থেকে প্রায় ৯৪ কিলোমিটার উত্তরে ট্যাংকারটিতে একাধিক প্রজেক্টাইল আঘাত হানে। তবে কতজন নিহত বা আহত হয়েছেন, তা জানানো হয়নি। হামলার বিষয়ে তদন্ত চলছে। জাহাজটির মালিকানা বা পতাকাও প্রকাশ করা হয়নি।পারস্য উপসাগরের মাঝামাঝি অংশে কোনো জাহাজে হামলার ঘটনা বিরল। বাণিজ্য...