হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত লেগে চারটি তেল ট্যাংকারে আগুন ধরে গেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এর মধ্যে দুটি ট্যাংকারে ২০ লাখ ব্যারেল করে অপরিশোধিত তেল ছিল। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের দামও বেড়েছে। শুক্রবার আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে, চারটি ট্যাংকারই হরমুজ প্রণালিতে পৃথক ঘটনায় আক্রান্ত হয়েছে। তবে ইরানের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।আইআরজিসির দাবি, দিনের শেষ দিকে দুটি ট্যাংকার ইরানি কর্তৃপক্ষের অনুমোদন না থাকা একটি পথ দিয়ে যাওয়ার সময় নৌমাইনে আঘ...