‘দাঁড়াও, প্রিয়জন আর ফেলে আসা বসতির স্মৃতিতে কেঁদে নিই।’ প্রাচীন আরবের কবি ইমরুল কায়েসের বিখ্যাত কবিতার সূচনাপঙ্ক্তির ভাবানুবাদ এটি। মরুর বুকে হারিয়ে যাওয়া বসতির স্মৃতি। শতাব্দীর পর শতাব্দী ধরে আরবের মরু ছিল কাফেলা, উট, খেজুরবাগান আর অনিশ্চিত জীবিকার ঠিকানা। অথচ একদিন সেই বালুর অনেক নিচ থেকে উঠে এল এমন সম্পদ, যা পাল্টে দিল একটি দেশের অর্থনীতি। যে মরুভূমিতে পানির সন্ধানই ছিল কঠিন, সেখানে এক কূপ থেকে প্রবাহিত হলো তেল। ১৯৩৮ সালের সেই আবিষ্কার থেকেই সৌদি আরবের ভাগ্যবদলের সূচনা। কিন্তু কূপের মুখ খুলত...