ভোলার চরফ্যাশনে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে হঠাৎ বেড়েছে ইলিশের সরবরাহ। গত তিন থেকে চার দিন ধরে জেলেদের জালে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। প্রাণচাঞ্চল্য ফিরেছে সামরাজ, বেতুয়া, ঢালচর খেজুরগাছিয়া, পাঁচকপাট, আটকপাট ও মাইনুদ্দিনসহ বিভিন্ন মৎস্য ঘাটে। একেকটি নৌকায় এক খেপে পাওয়া যাচ্ছে দুই থেকে তিন মণ পর্যন্ত ইলিশ। দীর্ঘদিন মাছের সংকটে থাকা জেলেরা নতুন করে আশার আলো দেখছেন। একই সঙ্গে ঘাটগুলোয় আনাগোনা বেড়েছে পাইকার ও মাছ ব্যবসায়ীদের।গতকাল শনিবার সকাল থেকে চরফ্যাশনের বিভিন্ন ঘাট ঘুরে দেখা যায়, নদী থেকে ফিরে আসা...