একের পর এক নদ-নদী উদ্ধারের দৃষ্টান্ত রেখে চলেছেন ড. তুহিন ওয়াদুদ। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করলেও তিনি একজন নদী গবেষক, সংগঠক ও পরিবেশবিষয়ক লেখক। নদীবিষয়ক সংগঠন রিভারাইন পিপলের পরিচালক। তার নেতৃত্বে এ পর্যন্ত উদ্ধার হওয়া চারটি নদী হলো কুড়িগ্রামের চাকিরপশার, নীলফামারীর শাখা দেওনাই, রংপুরের শালমারা ও খটখটিয়া।
তুহিন ওয়াদুদ নদী উদ্ধারের গল্প শোনালেন, “নীলফামারীর ডোমার উপজেলার শাখা দেওনাই নদ অবৈধভাবে স্থানীয় কিছু ব্যক্তি দখলে রেখেছিলেন। স্থানীয় প্রশাসনও নদের শ্রেণ...