দূর
পাহাড়ের গায়ে বরফের মুকুট
পরা কাঞ্চনজঙ্ঘার মায়াবী ছায়া যখন গড়িয়ে
পড়ে বাংলার সীমান্ত ছাড়িয়ে ছোটনাগপুর মালভূমির লাল মাটির ওপর,
তখন প্রকৃতির রূপ পাল্টে যায়
পলকে। শীতের দিনে সেই দূরের
তুষারশুভ্র শৃঙ্গের শীতল পরশ এসে
মেশে পুরুলিয়ার রুক্ষ বাতাসে। আর ঠিক তখনই
রাত নামলে মানভূমের কোটশিলা-মুড়ির এই দুর্গম প্রান্তরে
নেমে আসে এক গা
শিউরে ওঠা নিস্তব্ধতা।
রাত
প্রায় সাড়ে ৮টা। কোটশিলা-মুড়ি
সেকশনের রেললাইনটা তখন ঘুটঘুটে অন্ধকারে
ডুবে আছে। দূরের জঙ্গল
থেকে ভেসে আসছে শিয়ালের
হুক্কাহুয়া ডাক।...