কাশ্মীরের তুষারপাতের দৃশ্য যেন কয়েক মুহূর্তের জন্য ধরা দিল মেঘালয়ের রাজধানী শিলংয়ে। বুধবার বেলা ১১টা থেকে দুপুরের মধ্যে প্রবল বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিতে শহরের একাধিক এলাকা ঢেকে যায় সাদা আস্তরণে। রাস্তা, ফুটপাত, খোলা জায়গা থেকে শুরু করে গাড়ির ছাদ—সবেতেই জমে ওঠে বরফের মতো সাদা শিলার স্তর। আচমকা আবহাওয়ার এই পরিবর্তনে বিস্মিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা।সকালের দিকে শিলংয়ের আকাশে ঘন কালো মেঘ জমতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই নামে প্রবল বৃষ্টি। তার পরেই বিভিন্ন এলাকায় শুরু হয় শিলাবৃষ্টি। আক...