গাজীপুরের টঙ্গীর তুরাগ নদে মাছ ধরতে গিয়ে আবির হোসেন ইউনুস (১০) ও নিরব (৯) নামে দুই শিশু নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত শিশুদের কোনো সন্ধান পাওয়া যায়নি।স্থানীয়রা জানিয়েছেন, গতকাল বুধবার বিকালে তুরাগ নদীর জামাই বাজার রেলওয়ে ব্রিজের নিচে মাছ ধরতে যায় দুই শিশু। একপর্যায়ে নদীর স্রোতে ভেসে গিয়ে তারা নিখোঁজ হয়। খবর দেওয়া হয়&n...