কুড়িগ্রাম সদরের ধরলা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের চলমান কাজে ব্লক পিচিংয়ের প্রায় ৫০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। এতে তীরবর্তী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, স্থানীয় বসতি ও আবাদি জমি ভাঙনের হুমকিতে পড়েছে। ধস ঠেকাতে ঠিকাদারি প্রতিষ্ঠান ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত অংশে বালুভর্তি জিও ব্যাগ ফেলা শুরু করেছে।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, হলোখানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছাটকালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ধরলা নদীর বাম তীর সংরক্ষণের চলমান প্রকল্পে ব্লক পিচিং, জিও ব্যাগ ও অন্য...