লক্ষ্মীপুরের রামগতিতে মাটির নিচ থেকে রকেটসদৃশ তিনটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। পানির পাইপলাইনের জন্য মাটি খোঁড়ার সময় এগুলো পাওয়া যায়।আজ বুধবার দুপুরে আ স ম আব্দুর রব সরকারি কলেজের নিরাপত্তা দেয়ালের পূর্বপাশ থেকে মর্টার শেলগুলো উদ্ধার করা হয়। বর্তমানে সেগুলো রামগতি থানা পুলিশের হেফাজতে রয়েছে।পুলিশ জানিয়েছে, আ স ম আব্দুর রব সরকারি কলেজের পূর্বপাশে কয়েকজন শ্রমিক পানির পাইপলাইন স্থাপনের কাজ করছিলেন। এ সময় মাটি খোঁড়ার একপর্যায়ে রকেটসদৃশ বস্তুগুলোর সন্ধান পান তারা। পরে শ্রমিকরা সেগুলোর তুলে ছবি তো...