রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন কলেজটির শিক্ষার্থীদের একাংশ। এ সময় সেন্ট্রাল ইউনিভার্সিটির কাঠামো প্রত্যাখ্যান করে আগামী রবিবার ক্যাম্পাস শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন তারা। পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন।আজ বৃহস্পতিবার দুপুরে কলেজের শহীদ বরকত মিলনায়তনের সামনে এ সংবাদ সম্মেলন করা হয়। শিক্ষার্থীরা বলেছেন, তিতুমীর কলেজকে স্বতন্ত্র কাঠামো দেওয়ার দাবিতে দীর্ঘদিনের আন্দোলনের পরিপ্রেক্ষিত...