নিকাব পরা এক ছাত্রীকে ‘মৌলবাদী’ ও ‘সন্ত্রাসী’ বলে কটাক্ষ করার অভিযোগের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব। আজ শনিবার দুপুরে এক ফেসবুক লাইভে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।তার দাবি, শিক্ষার্থীর চোখ দেখতে না পেয়ে অস্বস্তি বোধ করার কথা বলার পর ওই ছাত্রী ক্লাস থেকে চলে যান। তবে তাকে নিকাব খুলতে বা পোশাক পরিবর্তন করতে বলেননি তিনি।ফেসবুক লাইভে তাসনিম সিরাজ মাহবুব বলেন, গত ৭ অক্টোবর ক্লাসে পুরো মুখমণ্ডল ঢাকা থাকায় ওই ছাত্রীকে তাৎক...