যমুনা নদীর প্রবল স্রোতের কারণে ভাঙনের মুখে পড়ে টাঙ্গাইলের তারাকান্দি-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে মহাসড়কের একাধিক অংশ ভাঙনের ঝুঁকিতে থাকায় আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের মানুষের। এর মধ্যে সড়কের একটি অংশ ধসে পড়েছে। ভাঙনের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। অন্যদিকে ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড জিওব্যাগ ডাম্পিং করছে।জানা যায়, টাঙ্গাইলের ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কটি গত রাত থেকে যমুনা নদীর তীব্র স্রোতের কারণে ভাঙনের মুখে পড়ে। ফলে সকা...