তারকা পরিবারে জন্মে অনেকে বাবা-মায়ের পথ অনুসরণ করেছেন। আবার অনেক তারকার সন্তান ভিন্ন পেশায় গিয়ে থেকেছেন আলোচনার বাইরে। তাদের গল্প বলছেন মীর রাকিব হাসান
নায়ক আলমগীরের
তিন সন্তান আঁখি আলমগীর, মেহরুবা আহমেদ তুলতুল ও তাসভীর আহমেদ আলমগীর। আঁখি আলমগীর
পরিচিত নাম। তুলতুল একসময় চাকরি করলেও এখন করেন না, বর্তমানে গৃহিনী। ছেলে তাসভীর পড়াশোনা
শেষ করে বাবার ব্যবসা দেখাশোনা করছেন।
অভিনয়ে না এলেও প্রয়াত হুমায়ুন ফরীদির একমাত্র সন্তান শারারাত ইসলাম দেবযানী অভিনেতা ফরীদিকে নিয়ে স্মৃতিকথা সংকলনে আগ্...