সম্প্রতি জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে গত ১০ এপ্রিল ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধিত ২০২৬)’ পাসের পর আইনটির বাস্তব প্রয়োগের ক্ষেত্রে এটি একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। আইন পাস এবং সংসদ চত্বরকে ধূমপানমুক্ত ঘোষণা— উভয় পদক্ষেপই তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের দৃঢ় রাজনৈতিক অঙ্গীকারের প্রতিফলন। এখন প্রয়োজন...