তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের পর দ্রুততম সময়ের মধ্যে এর বিধিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন তামাকবিরোধী নারী ফোরামগুলোর সদস্যরা। তারা বলেন, আইনের বিধান কার্যকর করতে বিধিমালা প্রণয়নের বিকল্প নেই।আজ রবিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নারী মৈত্রী আয়োজিত ‘সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন ২০২৬: প্রত্যাশা ও অর্জন’ শীর্ষক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলি বলেন, ‘বর্তমান সরকার তামাকের ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্যকে রক্ষা করতে বদ্ধপরিকর। সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়নের মাধ্যমে ব...