দীর্ঘদিনের খানাখন্দ পেরিয়ে নতুন সড়কের অপেক্ষায় ছিলেন রাজশাহীর পবা ও তানোর উপজেলার মানুষ। তাদের সেই অপেক্ষার অবসান হওয়ার কথা ছিল ১৪ কোটি টাকার একটি পুনর্বাসন প্রকল্পে। কাজও শুরু হয়েছে। কিন্তু নতুন সড়কের ঢালাই শেষ হওয়ার পরই দেখা দিয়েছে ফাটল। কোথাও আবার সড়ক দেবে গেছে। নির্মাণকাজ শেষের আগেই এমন চিত্র দেখে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। উঠেছে কাজের মান নিয়েও প্রশ্ন। তবে পবা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলীর দাবি, নির্মাণসামগ্রীর মানে কোনো সমস্যা নেই। মূল সমস্যা সড়কের নিচের মাটিতে।তার ভাষ্য, সড়ক...