বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ওয়াহাবকে আবার নিয়োগ দিয়েছে সরকার। গতকাল রবিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।প্রজ্ঞাপনে বলা হয়, তানজিম ওয়াহাবকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে আবার নিয়োগ দেওয়া হলো।আজ সোমবার বিকালে আগামীর সময়কে তানজিম ওয়াহাব বলেছেন, ‘আমরা বাংলাদেশ জাতীয় জাদুঘরকে একেবারেই ঢেলে সাজাতে চাচ্ছি। নতু...