মানুষের জীবনে
এমন কিছু মুহূর্ত আসে, যখন নিজের সামর্থ্য, পরিকল্পনা ও হিসাব-নিকাশের সীমাবদ্ধতা
স্পষ্ট হয়ে ওঠে। তখন প্রয়োজন হয় এমন এক আশ্রয়ের, যার ওপর নির্ভর করলে অনিশ্চয়তার মধ্যেও
হৃদয় স্থির থাকে। ইসলামের পরিভাষায় এই নির্ভরতার নাম
তাওয়াক্কুল
বা আল্লাহর ওপর
আস্থা ও ভরসা। তবে তাওয়াক্কুলের অর্থ হাত-পা গুটিয়ে বসে থাকা নয়;
বরং নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করে
ফলাফলের ভার আল্লাহর ওপর ছেড়ে দেওয়া।
উমর ইবনুল
খাত্তাব (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা যদি প্রকৃতভাবেই আল্লাহ তাআলার ও...