ট্রাকটি
আমাদের গাড়ির ঠিক সামনে চলছিল।
আমাদের চালক বারবার হর্ন
দিলেও সাইড দেওয়ার কোনো
ইচ্ছাই ছিল না চালকের!
গাড়ির ভেতর বিরক্তি ছড়িয়ে
পড়ল। ড্রাইভার জানালা খুলে গলা বের
করে চেঁচাতে লাগলেন। গাড়িতে থাকা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের
জন্য হয়তো গালিও দিতে
পারছিলেন না। হঠাৎ মড়মড়
করে কিছু একটা ভাঙার
আওয়াজে তন্দ্রা ছুটে গেল। হেডলাইটের
তীব্র আলোয় দেখা গেল,
ট্রাকচাপায় ভেঙে যাওয়া গাছের
ডালপালা পড়ে আছে রাস্তায়!
বহু
বছর আগের কথা। প্রথমবারের
মতো ঢাকা শহরে এসেছি।
১০-১২ জনের লটবহর
নিয়ে মাইক্রোবাস ভাড়া...