বান্দরবানের থানচির দুর্গম তংক্ষ্যং পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ ১০ বছর ধরে বিনা বেতনে পাঠদান করে আসছেন শিক্ষক-শিক্ষিকারা। পাড়াবাসীর আর্থিক সহযোগিতা ও শিক্ষকদের ব্যক্তিগত উদ্যোগে কোনোভাবে পরিচালিত হচ্ছে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। দীর্ঘদিন ধরে পর্যাপ্ত প্রাতিষ্ঠানিক সহযোগিতা না পাওয়ায় বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক-শিক্ষিকাদের বেতন-ভাতা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।তবে সম্প্রতি বিদ্যালয়টির উন্নয়নে কিছু সহায়তা পাওয়া গেছে। এর মধ্যে হোস্টেল মেরামতের জন...