দৈনিক মানবকণ্ঠের জ্যেষ্ঠ সহ-সম্পাদক এসএম মুন্না মিয়া মারা গেছেন। গতকাল শনিবার রাত ৩টার দিকে রাজধানীর ধানমণ্ডি ক্লিনিকে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৪৪ বছর। তিনি এক মেয়ে ও স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।আজ রবিবার এক বিবৃতিতে ডিএসইসি সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান শোক প্রকাশ করেন।ডিএসইসির দপ্তর সম্পাদক জাফরুল আলম বল...