নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। আজ রবিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী চলে এ কর্মসূচি। এতে জামুরকি এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।অবরোধ কর্মসূচিতে অংশ নেন টাঙ্গাইলের দেলদুয়ারের ডুবাইল, নাটিয়াপাড়া, সেহড়াতৈল, ইসলামপুর ও পড়াইখালি এলাকাবাসী। এছাড়া মির্জাপুরের মহেরা, জামুর্কী ও পাকুল্লার বাসিন্দারা।বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে অতিরিক্ত লোডশেডিংয়ে জনজীবন...