ঢাকা গেট, যা ‘মীর জুমলা গেট’ নামেও পরিচিত,
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কার্জন হল ও দোয়েল চত্বরের পাশে অবস্থিত একটি মোগল
আমলের ঐতিহাসিক ফটক। সরকারি গেজেটে এর নাম উল্লেখ করা হয়েছে ‘মীর জুমলার গেট’ হিসেবে,
তবে জনপ্রিয়ভাবে এটি ‘ঢাকা গেট’, ‘রমনা গেট’ এবং ‘ময়মনসিংহ গেট’— এই তিন নামেও পরিচিতি
পেয়েছে। মোগল শাসনামলে এটি ঢাকা শহরে প্রবেশের প্রধান পথ এবং একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ
নিরাপত্তা ফটক হিসেবে ব্যবহৃত হতো। অধিকাংশ ইতিহাসবিদ ও প্রত্নতত্ত্ববিদের মতানুসারে,
গেটটি সপ্তদশ শতাব্দীর মধ্যভা...