মিয়ানমারে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলিকে মার্কিন নাগরিক ম্যাথিউ ভ্যানডাইক ড্রোন চালানোর প্রশিক্ষণ দিয়েছিলেন কি না, তা নিয়ে তদন্ত করছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। তবে তদন্তের পরিধি শুধু মিয়ানমারেই সীমাবদ্ধ নেই। ভারতের উত্তর-পূর্বাঞ্চলে সক্রিয় জঙ্গি সংগঠনগুলির সদস্যরাও তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এনআইএর মহাপরিচালক রাকেশ আগরওয়াল জানিয়েছেন, ভ্যানডাইকের কাছ থেকে ভারতের কোনও জঙ্গি সংগঠনের সদস্য প্রশিক্ষণ নিয়েছিলেন কি না, তা শনাক্ত করার চেষ্টা চলছে। শুক্...