ঢাকা
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. আবদুর রাজ্জাক
১৯৯৭
সালে গবেষণার পথে যাত্রা শুরু
করেন। তখন প্রযুক্তির জগৎ
আজকের মতো এত বিস্তৃত
ছিল না। ওয়্যারলেস এটিএম
নেটওয়ার্কের ‘কোয়ালিটি অব সার্ভিস লোকেশন’
সমস্যা সমাধানের মধ্য দিয়ে তার
গবেষণার সূচনা। সেই কাজ উপস্থাপিত
হয় আইসিসিআইটি সম্মেলনে। সময়ের সঙ্গে প্রযুক্তি বদলেছে; পাল্টে গেছে তার গবেষণার
পরিধিও। এখন ইন্টারনেট অব
থিংস (আইওটি), ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি, ইন্টারনেট যোগাযোগ ও এজ কম্পিউটি...