‘গৌরবের সব পথই শেষ পর্যন্ত কবরের দিকে যায়।’ প্রায় পৌনে তিনশ বছর আগে লিখেছিলেন ইংরেজ কবি টমাস গ্রে। তাঁর সেই অমোঘ পঙ্ক্তি যেন একদিন অদ্ভুতভাবে প্রতিধ্বনিত হয়েছিল আমেরিকার রাজনীতিতে। ভোটের বাক্সে জয়। ক্ষমতা ধরে রাখার উল্লাস। অথচ সংসদের নতুন অধিবেশন শুরুর আগেই একের পর এক মৃত্যুসংবাদ! ১৩ মাসে মারা গেলেন ১৪ জন নির্বাচিত আইনপ্রণেতা। খালি হলো আসন। আবার ভোট হলো। বদলে গেল সংখ্যাগরিষ্ঠতার হিসাব। শেষ পর্যন্ত দেখা গেল, যে দল নির্বাচনে জিতেছিল, ক্ষমতা চলে গেছে তার প্রতিপক্ষের হাতে! কোনো রাজনৈতিক উপন্যাস নয়।...