সারা দিনের ব্যস্ততা, ফোনের নোটিফিকেশন, অফিসের মেইল, মিটিং, আবার বাসার বাজার— ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত মানুষের কত কাজ! এত কিছু মিলিয়ে চলমান এ যান্ত্রিক জীবনে নিজের বা পরিবারের জন্য সময় বের করাই সবচেয়ে দুরূহ! তবে ২০৩৫ সালেই নাকি ব্যস্ত মানুষের জীবনে আসবে আরেক বড় পরিবর্তন। তখন মানুষের কাছ থেকে সব ব্যস্ততা কেড়ে নেবে ভবিষ্যতের প্রযুক্তিবিশ্ব। মানুষের তখন অফুরান অবসর। সময় কাটাতে সে সময় নতুন করে নিজের অস্তিত্ব, ভালো লাগা, শখ-আহ্লাদের খোঁজে ছুটবে মানুষ। যুক্তরাষ্ট্রের ইলোন বিশ্ববিদ্যালয়ের ‘বিং...