৩৮ বছর পর ‘ডেজ অব থান্ডার’-এর নতুন অধ্যায়ে ফিরছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। সিনেমায় তার সঙ্গী অ্যান হ্যাথাওয়ের যুক্ত হওয়ার খবর উদযাপন করতে গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রচারমূলক স্থিরচিত্র পোস্ট করেছেন নায়ক, যেখানে দেখা যাচ্ছে ন্যাসকার রেসিং ট্র্যাকে একটি গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন দুই তারকা। ২০২৮ সালের ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্তব্য সিনেমাটির পরিচালক জোনাথন লেভিন।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্টক কার অটো রেসিং বা ন্যাসকার আমেরিকান অটো রেসিং অনুমোদনকারী ও পরিচ...