রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ৩৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, তাদের মধ্যে একজন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। তবে স্থানীয়ভাবে আক্রান্ত ওই রোগীর পরিচয়, ঠিকানা ও সংক্রমণের স্থান সম্পর্কে নিশ্চিত তথ্য দিতে পারেনি কর্তৃপক্ষ।আজ বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে।স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু রোগীদের স্থানীয়ভাবে আক্রান্ত ও দেশের অন্য এলাকা থেকে আসা রোগী হিসেবে আলাদাভাবে তথ্য সং...