বছরের এখনো আট মাস পেরোয়নি। এরই মধ্যে এডিস মশাবাহী
ডেঙ্গু রোগে মৃত্যু হয়েছে ৮১ জনের। একই সময়ে শনাক্ত হয়েছে ২৮ হাজার ৯২৩ জন ডেঙ্গু রোগী।
এই যখন পরিস্থিতি তখন জানা গেল, ডেঙ্গু মোকাবিলায় ইউনিসেফের সঙ্গে যৌথভাবে কাজ করার
পরিকল্পনা নিয়েছে সরকার। যেখানে কাজ হবে চিকিৎসাসামগ্রী, পরিকল্পিত টিকাদান, চিকিৎসকদের
দক্ষতা বাড়ানো, স্বাস্থ্যসামগ্রীর সরবরাহে ডিজিটাল নজরদারি নিয়েও।
পরিকল্পনা বাস্তবায়নে এরই মধ্যে বাংলাদেশ সরকার, ইউনিসেফ
বাংলাদেশ ও ইউনিসেফের সাপ্লাই ডিভিশনের মধ্যে একটি যৌথ রোডম্যাপ তৈরির বিষয়...