সামাজিক মাধ্যমে সম্প্রতি যে নামটি ঘুরে ফিরছে, তিনি সুলতানা আলম। সবার প্রিয় ইরা আপা। তিনি কেবল একজন মানুষ নন, এক অনুপ্রেরণার নাম। এক অদৃশ্য শক্তি, যার টানে আজ রোনান-ডেক্লান সুলিভান বাংলাদেশের জার্সি গায়ে তুলে মাঠে নামছে।ঢাকায় জীবনের বড় একটি অংশ কাটালেও সুলতানা আলমের শিকড় কিন্তু রাজবাড়ীর মাটিতে। সদর উ...