ঢাকা
বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ
করে কেউ শিক্ষক, সাংবাদিক,
চিকিৎসক, গবেষক, ব্যবসায়ী কিংবা হয়েছেন উদ্যোক্তা। কর্মজীবনের প্রয়োজনে তারা ছড়িয়ে পড়েছেন
দেশ-বিদেশের নানা প্রান্তে। কিন্তু
বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আত্মার বন্ধন আজও অটুট রয়েছে।
সাবেক
শিক্ষার্থীদের এই সম্পর্ককে প্রাতিষ্ঠানিক
রূপ দিতে ১৯৪৯ সালে
প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই
অ্যাসোসিয়েশন (ডুয়া)। প্রতিষ্ঠার
৭৭ বছর পূর্ণ করে
আজ শনিবার ৭৮ বছরে পা
দিয়েছে সংগঠনটি। দীর্ঘ এই পথচলায় সাবেক
শিক্ষার্থীরা যোগায...