একসময় এ সড়ক ধরেই হেঁটে বাড়ি ফিরতেন ক্ষুদিরাম বিশ্বাস। এখন সে সড়কই তার ঠিকানা; সড়কের পাশেই টিনের ছাপরা তুলে কাটছে তার দিন-রাত। পাশে শুয়ে রয়েছেন অসুস্থ স্ত্রী চিত্রা বিশ্বাস। মাথার ওপর টিনের ছাউনি, এক পাশে রান্নার ব্যবস্থা, অন্য পাশে থাকার জায়গা। এভাবেই চার মাস ধরে সড়কের পাশে তাদের সংসার। অথচ কিছুদিন আগেও নিজের ঘর, উঠান, গোয়ালঘর— ছিল সাজানো-গোছানো সংসার। ভবদহের জলাবদ্ধতা কেড়ে নিয়েছে সেই স্বাভাবিক জীবন। বসতঘর এখনো পানির নিচে, উঠানে হাঁটুপানি। কবে সেই ঘরে ফিরতে পারবেন, তা জানেন না ৬০ বছরের ক্ষুদিরাম...