কৃত্রিম
বুদ্ধিমত্তা আমাদের প্রতিদিনের কাজ অনেক সহজ
করেছে। বিপরীতে কর্মসংস্থান ও আর্থিক খাতের
নিরাপত্তায়ও সৃষ্টি করছে হুমকি। অনেকেই
ভাবছেন, এআই ডিস্টোপিয়ার যুগ
হয়তো শুরু। লিখেছেন শুভ রহমান
মধ্যপ্রাচ্যের
আকাশে তখন যুদ্ধবিমানের আনাগোনা।
ইরানের সঙ্গে সংঘাতের উত্তেজনায় পুরো অঞ্চল টানটান।
এমন সময় মার্কিন সামরিক
বাহিনীর গোয়েন্দা বিভাগে পৌঁছাল একটি উদ্বেগজনক প্রতিবেদন।
তাতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য
দিয়ে যাতায়াত করা একটি চীনা
জাহাজে পারমাণবিক অস্ত্র কর্মসূচির গুরুত্বপূর্ণ উপাদান বহন করা হচ্ছে।...