বরেণ্য অভিনেতা মিঠুন চক্রবর্তীর সম্মাননার তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি মাইলফলক। ভারতীয় সিনেমায় দীর্ঘ ও বর্ণাঢ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে সাম্মানিক ডক্টর অব লেটার্স (ডি.লিট) উপাধিতে ভূষিত করতে চলেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়।আগামী ৯ ডিসেম্বর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৪০তম সমাবর্তন অনুষ্ঠিত হবে। সেই বিশেষ আসরেই মিঠুন চক্রবর্তীকে সাম্মানিক ডি.লিট ডিগ্রি প্রদান করা হবে।গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে টালিউড, বলিউডসহ বিভিন্ন ভাষার চলচ্চিত্রে নিরলস কাজ করে চলেছেন মিঠুন চক্রবর্তী। অভিনয়ের পাশাপাশি সাম্...