পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী হিংসায় নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের
সঙ্গে দেখা করতে শনিবার সোনারপুরে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক
বন্দ্যোপাধ্যায়। আর সেই সফর ঘিরেই কার্যত ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। তৃণমূলের
অভিযোগ, আগে থেকেই প্রচুর বিজেপি সমর্থকদের সেখানে জড়ো করা...