রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করেছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে দেশটির বেআইনি কর্মকাণ্ডের কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ নিজ বসতভিটায় নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন এবং পরিবারের সদস্যদের পুনর্মিলন নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এ রায়কে রোহিঙ্গা সংকট সমাধানে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন, এ রায়ের মধ্য দিয়ে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর একটি সুযোগ তৈরি হয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে দ্...