বদলে যাচ্ছে আওয়ামী আমলের বহুল আলোচিত কমিউনিটি ক্লিনিকের নাম। শুধু নামই নয়, এর সঙ্গে বদলাবে চেহারা ও কার্যপরিধিও। নতুন নাম হতে যাচ্ছে ‘প্রাইমারি হেলথ সেন্টার’ (পিএইচসি)। এক্ষেত্রে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারণার জায়গায় প্রতিষ্ঠিত হবে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পর্কিত ধারণা। সম্প্রতি পরিকল্পনা কমিশনে স্বাস্থ্য বিভাগের পাঠানো ‘বাংলাদেশের সব ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্য অবকাঠামো নির্মাণ, পুনর্নির্মাণ, উন্নীতকরণ, নবরূপায়...