অসুখ-বিসুখের সমাধান লুকিয়ে আছে প্রোটিনে। আর গুগলের ডিপমাইন্ড
একের পর এক প্রোটিনের গঠন উন্মোচন করেই যাচ্ছে। লিখেছেন ইমরানুর রহমান
গ্রিক
পুরাণে প্যান্ডোরা নামে এক নারীর
রহস্যময় বাক্সে লুকিয়ে ছিল পৃথিবীর তাবৎ
দুঃখ, কষ্ট আর মারণব্যাধি,
যা একবার বাক্স খুলে ছড়িয়ে পড়ার
পর মানবজাতিকে আজীবন অভিশাপের মতো তাড়া করে
বেড়াচ্ছে। কোটি কোটি মানুষের
জীবনে নেমে আসা সেই
রোগব্যাধি আর কষ্টের চিরতরে
অবসান ঘটাতে আজ বাস্তবের ল্যাবরেটরিতে
নেমে এসেছে অন্য এক জাদুকর;
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ‘ডিপমা...