খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলেরর বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির অভিযোগ এনে মামলা হয়েছে। আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে ডিপজলের খালাতো ভাই এ ওয়ান ট্রেডিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান টাইগার বাদী হয়ে এ মামলা করেন। ডিপজলের সঙ্গে তার ম্যানেজার আব্দুল গণি এবং ব্যক্তিগত সহকারী খোকনকে আসামি করা হয়েছে।এ বিষয়ে মাজহারুল ইসলাম বললেন, ‘ফেসবুক ও অনলাইনে মাধ্যমে মামলার বাদীকে নিয়ে মানহানিকর বক্তব্য দিয়েছেন আসামিরা। এই অভিযোগে মামলার আবেদন করা হয়েছিল। আদালত...