কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন স্থাপনা ও কর্মক্ষেত্রে মুঠোফোন, ক্যামেরা কিংবা যেকোনো প্রযুক্তিগত যন্ত্র দিয়ে ছবি তোলা, ভিডিও ধারণ ও সরাসরি সম্প্রচার (লাইভ স্ট্রিমিং) নিষিদ্ধ করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত মহাপরিচালক প্রকৌশলী সাদ আল-ওতাইবির স্বাক্ষরিত ৬০/২০২৬ নম্বর পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়। বিমানবন্দরের কর্মী এবং সেখানে কর্মরত বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের জন্যও প্রযোজ্য এ নির্দেশনা...