বরাবর
মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর
আমি প্রত্যন্ত অঞ্চলের এক পরম সুখী হাসপাতালের অতিসাধারণ, জিন্দালাশ-মার্কা রোগী। আমাদের হাসপাতালে একটি ঝকঝকে, চকচকে অত্যাধুনিক ডিজিটাল এক্সরে মেশিন এসে পৌঁছেছে। তবে আমাদের দেশের প্রচলিত ‘ভারসাম্যপূর্ণ’ নীতিকে শ্রদ্ধা জানিয়ে শুধু মেশিনই পাঠানো হয়েছে, টেকনিশিয়ান নয়। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, স্বাস্থ্য খাতের মূল লক্ষ্য মানুষকে সুস্থ করা নয়, হাসপাতালের রুমগুলোর ‘ইন্টেরিয়র ডিজাইন’ উন্নত করা। একটা অন্ধকার ঘরে কোটি টাকার একটা বিশাল যন্ত্র চুপচাপ রাজকীয় ভঙ্গিতে বসে আছে...