বর্ষা এলেই ডুবে যায় সড়কটি। কোথাও হাঁটুপানি, কোথাও কাদা ও বড় বড় গর্ত। হেঁটে তো দূরের কথা, কোনো যানবাহন নিয়েও চলাচল করা কঠিন। তখন দুই শতাধিক শিক্ষার্থীর বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র ভরসা হয়ে ওঠে ছোট একটি ডিঙি নৌকা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সেই নৌকায় চড়ে স্কুলে যেতে হয় তাদের।
পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের দক্ষিণ-পূর্ব গোলখালী গ্রামের চিত্র এটি। সেখানে পাশাপাশি রয়েছে দক্ষিণ-পূর্ব গোলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ-পূর্ব গোলখালী মাধ্যমিক বিদ্যালয়। দুই প্রতিষ্ঠানে শিক্ষার্থী প্র...